শরীরের পরিবর্তন খেয়াল করুন,
সংকোচ ভুলে পরামর্শ নিন।
বেশিরভাগ ব্রেস্ট পরিবর্তন ক্যান্সার নয়, তবে নতুন কোনো লক্ষণ অবহেলা করা ঠিক নয়। MOURI ও ডা. সিফাত তানজিলা-র এই যৌথ উদ্যোগে AwareHer-এ লক্ষণগুলো যাচাই করুন, প্রয়োজনে থাকছে বিনামূল্যে ও ৫০% ছাড়ে সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের স্ক্রিনিং সহায়তা।

আমাদের ভিশন
আমরা বিশ্বাস করি, নারীর যত্ন কেবল বাহ্যিক রূপচর্চায় সীমাবদ্ধ থাকতে পারে না। প্রতিদিন লাখো নারীর কাছে পৌঁছানোর যে প্ল্যাটফর্ম MOURI তৈরি করেছে, তাকে নারীদের জীবনের সবচেয়ে স্পর্শকাতর ও জরুরি স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগানোই এই উদ্যোগের পেছনের আসল কারণ।
দেশে প্রতি বছর প্রায় ২০ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন—যাদের অনেকেই শুধু লজ্জা ও তথ্যের অভাবে সময়মতো পদক্ষেপ নিতে পারেন না। ডা. সিফাত তানজিলা-র সাথে হাত মিলিয়ে আমরা সেই ভীতি দূর করতে চাই, যাতে প্রতিটি নারী নিজের লক্ষণগুলো শান্তভাবে বুঝতে পারেন এবং প্রয়োজনে সাধ্যের মধ্যে বিশেষজ্ঞ স্ক্রিনিং সেবা গ্রহণ করতে পারেন।
নারী প্রতি বছর বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন
কেন AwareHer-এর তথ্যে ভরসা রাখবেন?
অনলাইন গুজব বা ভয়ের ওপর নির্ভর না করে - চিকিৎসাবিজ্ঞান, তথ্যের পূর্ণ গোপনীয়তা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের বাস্তব সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।



চিকিৎসকের তত্ত্বাবধানে তৈরি গাইডলাইন
স্বাস্থ্য চেকের প্রতিটি প্রশ্ন ও পরামর্শ ক্লিনিকাল নির্দেশিকা মেনে সাজানো, যা লক্ষণ অনুযায়ী আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে।
বিস্তারিত গাইডলাইন দেখুন →স্বচ্ছ ও সুরক্ষিত তথ্য ব্যবস্থাপনা
চেকটি করতে কোনো অ্যাকাউন্ট বা লগইনের প্রয়োজন নেই। কেবল চিকিৎসকের স্ক্রিনিং সহায়তার জন্য আপনি স্বেচ্ছায় যে তথ্য দেবেন, তা সম্পূর্ণ সুরক্ষিত ও গোপনীয় রাখা হয়।
প্রাইভেসি ও ডেটা পলিসি →বিশেষজ্ঞ ডাক্তারের সরাসরি পরামর্শের সুযোগ
আপনার উত্তরের ভিত্তিতে চিকিৎসকের মূল্যায়নের প্রয়োজন হলে, MOURI ও ডা. সিফাত তানজিলার উদ্যোগে নির্ধারিত অংশগ্রহণকারীদের স্ক্রিনিং সহায়তার ব্যবস্থা রয়েছে।
হেলথ চেক করুন →সন্দেহ দূর করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায়
লক্ষণ খেয়াল করা থেকে ডাক্তারের কাছে যাওয়া - কোন ধাপে কী করবেন, তা সহজে বুঝে নিন।
১. পরিবর্তন খেয়াল করুন
শরীরে কোনো নতুন চাকা, চামড়ায় পরিবর্তন বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে ভয় না পেয়ে শান্তভাবে লক্ষ্য করুন। প্রাথমিক পর্যায়ে যেকোনো পরিবর্তন সনাক্ত করাই সুস্থতার প্রথম ধাপ।
২. স্বাস্থ্য চেকের উত্তর দিন
মাত্র ২-৩ মিনিটে কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনার লক্ষণগুলোর ধরন ও সম্ভাব্য অবস্থা চিহ্নিত করুন। কোনো রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট ছাড়াই চেকটি সম্পূর্ণ সুরক্ষিত ও গোপনীয়।
৩. সঠিক দিকনির্দেশনা পান
কোনো অনুমান বা অন্ধবিশ্বাস নয় - বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আমেরিকান ক্যান্সার সোসাইটির মেডিকেল নির্দেশিকা অনুযায়ী আপনার লক্ষণ অনুযায়ী পরবর্তী করণীয় কী, তা স্পষ্ট জানুন।
৪. চিকিৎসকের সহায়তা নিন
চিকিৎসকের সাথে কথা বলার প্রস্তুতি নিন এবং উপযুক্ত ক্ষেত্রে MOURI ও ডা. সিফাত তানজিলার উদ্যোগে নির্ধারিত স্ক্রিনিং সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করুন।

লক্ষণ সচেতনতা
ব্রেস্টে যে পরিবর্তনগুলো খেয়াল রাখা জরুরি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আমেরিকান ক্যান্সার সোসাইটি (ACS)-এর নির্দেশিকা অনুযায়ী, ব্রেস্টে প্রাথমিক পর্যায়ে কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায়। যেকোনো লক্ষণ মানেই বিপদ নয়, তবে নিজের শরীরে নতুন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক পদক্ষেপ।
- ০1
ব্রেস্ট বা Armpit-এ Lump (চাকা)
ব্রেস্টের ভেতরে বা বগলের নিচে নতুন কোনো শক্ত দলা বা Lump অনুভব করা, যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাহীন হতে পারে।
- ০2
ত্বক পুরু বা Swelling (ফোলা ভাব)
ব্রেস্টের কোনো অংশের ত্বক বা ভেতরের টিস্যু হঠাৎ অস্বাভাবিক শক্ত, ভারী কিংবা ফুলে ওঠা।
- ০3
ত্বকে Dimpling (টোল বা গর্ত পড়া)
ব্রেস্টের চামড়া কমলার খোসার মতো কুঁচকে যাওয়া বা চামড়ায় টোল পড়ার মতো গর্ত তৈরি হওয়া।
- ০4
Redness বা চামড়া ওঠা
ব্রেস্টের ত্বকে বা নিপলের আশপাশে অস্বাভাবিক লালচে ভাব, চুলকানি কিংবা চামড়া খসখসে হয়ে ওঠা।
- ০5
Inverted Nipple (ভেতরে ঢুকে যাওয়া)
কোনো আঘাত ছাড়া হঠাৎ করে নিপল ভেতরের দিকে দেবে যাওয়া বা এর স্বাভাবিক গঠনে পরিবর্তন আসা।
- ০6
Unusual Nipple Discharge
প্রেগন্যান্সি বা ব্রেস্টফিডিং ছাড়া নিপল থেকে হঠাৎ রক্তমিশ্রিত, স্বচ্ছ বা অস্বাভাবিক কোনো তরল বের হওয়া।
- ০7
Size বা Shape-এ পরিবর্তন
পিরিয়ডের স্বাভাবিক চক্রের বাইরে হঠাৎ একটি বা উভয় ব্রেস্টের আকার, আকৃতি ও ওজনে লক্ষণীয় পরিবর্তন আসা।
- ০8
নির্দিষ্ট জায়গায় Persistent Pain
পিরিয়ডকালীন স্বাভাবিক ব্যথা ছাড়া ব্রেস্টের কোনো একটি নির্দিষ্ট অংশে একটানা বা দীর্ঘস্থায়ী ব্যথা থাকা।
কাউকে বলতে সংকোচ লাগছে?
জেনে রাখুন, আপনি একা নন।
আমাদের সমাজে ব্রেস্টের স্বাস্থ্য নিয়ে কথা বলতে অনেকেই সংকোচ বোধ করেন। কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি আপনার অধিকার। সমস্যা লুকিয়ে না রেখে পরিবারের কোনো বিশ্বস্ত নারী সদস্য অথবা একজন নারী চিকিৎসকের সাথে মন খুলে কথা বলুন।

- ব্রেস্টে পাওয়া প্রায় ৮০% চাকা বা গুটিই ক্যান্সার নয়।
- প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার ৯৯% নিরাময়যোগ্য।
সংকোচ দূর করুন
যে প্রশ্নগুলো মুখে বলতে লজ্জা লাগে
ব্রেস্ট স্বাস্থ্য নিয়ে মনের ভেতর যেসব দ্বিধা বা প্রশ্ন থাকে, চিকিৎসাবিজ্ঞানের আলোকে তার সঠিক উত্তর জেনে নিন।
ভুল ধারণা বনাম সত্য
প্রচলিত ভুল ধারণা ও চিকিৎসাবিজ্ঞান
ভুল ধারণার কারণে ভয় না পেয়ে সঠিক বৈজ্ঞানিক তথ্য জানুন ও সচেতন থাকুন।
“ব্রেস্টে কোনো শক্ত চাকা বা গুটি হওয়া মানেই নিশ্চিত ক্যান্সার।”
ব্রেস্টে পাওয়া শতকরা ৮০ থেকে ৯০ ভাগ গুটিই সম্পূর্ণ নির্দোষ (benign), যেমন সিস্ট বা ফাইব্রোডিনোমা।
“ব্রেস্টের গুটিতে ব্যথা না থাকলে তা ভয়ের কিছু নয়।”
ব্যথা হওয়া বা না হওয়া কোনো রোগের প্রমাণ নয়। ব্যথাহীন যেকোনো নতুন শক্ত চাকাও ডাক্তারের দেখানো প্রয়োজন।
“পরিবারে বংশগত ইতিহাস না থাকলে কখনোই স্তন ক্যান্সার হতে পারে না।”
স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় ৭০-৮০ ভাগ নারীরই পরিবারে কোনো বংশগত ইতিহাস থাকে না।

সচেতনতাই আপনার সুরক্ষা
আজই নিজের শরীর সম্পর্কে জানুন
কোনো সংশয় বা ভয় মনে পুষে রাখবেন না। মাত্র ২ মিনিটে আপনার অনুভূতি ও লক্ষণগুলোর সঠিক দিকনির্দেশনা জেনে নিন।
