মূল অংশে যান / Skip to content
AwareHer

স্তন ক্যান্সার কি বংশগত? যা জানা দরকার

AwareHer মেডিকেল টিম ও অনকোলজি বোর্ড•অনুবাদ করেছেনঃ Team MOURI•বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পর্যালোচিত•৭ মিনিট
Hereditary Breast Cancer

স্তন ক্যান্সার যে কোনো নারীর হতে পারে। তবে যাদের পরিবারে আগে breast cancer-এর ইতিহাস রয়েছে, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি।

গুরুত্বপূর্ণ শব্দসমূহ (Glossary):BRCA genesGenetic testingTumor suppressor geneLi-Fraumeni syndrome

কার hereditary breast cancer-এর ঝুঁকি সবচেয়ে বেশি? (Strong Risk মানদণ্ড)

Family history-এর কারণে breast cancer-এর ঝুঁকি সবার ক্ষেত্রে একরকম নয়। আক্রান্ত আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, পরিবারের কতজন সদস্যের menopause-এর আগে breast cancer হয়েছিল, এমনকি তাদের breast cancer-এর ধরন কী ছিল, এসব বিষয়ও ঝুঁকি নির্ধারণে ভূমিকা রাখে।

চিকিৎসকেরা hereditary breast cancer-এর ঝুঁকিকে সাধারণত average, moderate অথবা strong risk হিসেবে ভাগ করেন। আপনার এক বা একাধিক first-degree অথবা second-degree relative-এর ক্ষেত্রে নিচের যেকোনো একটি থাকলে strong risk বিবেচনা করা হয়:

• দুই স্তনেই primary cancer থাকা • ৫০ বছর বা তার কম বয়সে breast cancer শনাক্ত হওয়া • Triple-negative breast cancer থাকা • একই ব্যক্তির breast cancer এবং ovarian cancer থাকা • Ovarian cancer বা পুরুষের breast cancer-এর ইতিহাস • First-degree relative-এর pancreatic cancer বা high-grade prostate cancer থাকা

কত শতাংশ breast cancer বংশগত?

ব্রেস্ট ক্যান্সারের প্রায় ৫ থেকে ১০ শতাংশ বংশগত জিন মিউটেশনের কারণে হয়ে থাকে।

তবে ৩০ বছরের কম বয়সী তরুণী নারীদের ক্ষেত্রে genetic factor প্রায় ২৫ শতাংশ breast cancer-এর পেছনে ভূমিকা রাখতে পারে।

BRCA1 এবং BRCA2 Gene Mutation-এর ভূমিকা ও প্রভাব

Hereditary breast cancer-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিচিত gene হলো BRCA1 এবং BRCA2। এই দুই জিন প্রথম শনাক্ত করার ক্ষেত্রেও BCRF গবেষকদের অবদান রয়েছে (Dr. Mary-Claire King BRCA1 এবং Dr. Alan Ashworth BRCA2 শনাক্ত করেন)।

BRCA1 এবং BRCA2 হলো tumor suppressor gene, যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে ও ক্ষতিগ্রস্ত DNA মেরামত করে। এই জিনে মিউটেশন হলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে। প্রতি ৩০০ থেকে ৮০০ জনের মধ্যে প্রায় একজনের এমন মিউটেশন থাকতে পারে।

সাধারণ নারীর আজীবন ঝুঁকি প্রায় ১৩% হলেও ক্ষতিকর BRCA1 মিউটেশন বহনকারী নারীর ঝুঁকি বেড়ে ৫৫ থেকে ৭২% এবং BRCA2 মিউটেশন বহনকারীর ঝুঁকি ৪৫ থেকে ৬৯% পর্যন্ত হতে পারে। এছাড়া এগুলো ওভারিয়ান, প্যানক্রিয়াটিক ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

সঠিক তথ্যই আপনার শক্তি

ব্রেস্ট স্বাস্থ্যের নিয়মিত গবেষণা ও সঠিক পরামর্শ পেতে যুক্ত থাকুন

বিশেষজ্ঞদের পরামর্শ ও নিরাপদ গাইডলাইন সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।

অন্যান্য পরিচিত Inherited Mutation (TP53, PALB2, PTEN, CHEK2, CDH1)

TP53: এই জিনের বিরল মিউটেশনকে Li-Fraumeni syndrome বলা হয়, যা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

PALB2: Inherited PALB2 mutation থাকলে ৭০ বছর বয়সের মধ্যে breast cancer হওয়ার ঝুঁকি প্রায় ৩৫%।

PTEN: Cowden syndrome-এর সঙ্গে সম্পর্কিত, যা স্তন ও বিনাইন টিউমারের ঝুঁকি বাড়ায়।

CHEK2: স্বাভাবিকের তুলনায় স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় দ্বিগুণ করে।

CDH1: Invasive lobular carcinoma-র ঝুঁকি প্রায় ৩৭% পর্যন্ত বৃদ্ধি করে। এছাড়া ATM, STK11, NF1, BARD1 জিনও ঝুঁকির সাথে সম্পর্কিত।

Racial এবং Ethnic Group-এ জিনের তারতম্য

BRCA1 mutation সবচেয়ে বেশি দেখা যায় Ashkenazi Jewish নারীদের মধ্যে (প্রায় ৮.৩%)। এরপর Hispanic নারী ৩.৫%, non-Hispanic white নারী ২.২%, Black নারী ১.৩% এবং Asian নারী ০.৫%।

জাতিগত ও বংশগত পার্থক্যের কারণে ক্যান্সার কীভাবে প্রভাবিত হয়, তা নিয়ে বিশ্বজুড়ে নিবিড় গবেষণা চলছে।

মূল বিষয়সমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য (Key Takeaways)

  • ✓সব স্তন ক্যান্সারের প্রায় ৫ থেকে ১০ শতাংশ বংশগত (৩০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রায় ২৫%)।
  • ✓BRCA1 মিউটেশন থাকলে আজীবন ঝুঁকি ৫৫-৭২% এবং BRCA2 মিউটেশনে ৪৫-৬৯% পর্যন্ত হতে পারে।
  • ✓BRCA ছাড়াও PALB2, TP53, PTEN, CHEK2, CDH1 মিউটেশনও স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়।
  • ✓পরিবারে কম বয়সে ক্যান্সার বা একাধিক আত্মীয় আক্রান্ত হলে বিশেষজ্ঞের অধীনে Genetic Counseling ও Testing করানো উচিত।

পরিবারে breast cancer থাকলে কি genetic counseling ও testing করা উচিত?

পরিবারে breast cancer থাকা মানেই সবার টেস্টের প্রয়োজন নেই। তবে যাদের পরিবারে BRCA মিউটেশন রয়েছে, ওভারিয়ান বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের ইতিহাস রয়েছে, কিংবা কম বয়সে ব্রেস্ট ক্যান্সার হয়েছে—তাদের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং অত্যন্ত ফলপ্রসূ।

চিকিৎসক ও জেনেটিক কাউন্সেলর রোগীর ঝুঁকি মূল্যায়ন করে মাল্টি-জিন প্যানেল টেস্টের পরামর্শ দেন।

At-home genetic test ব্যবহারের সীমাবদ্ধতা ও সতর্কতা

CDC এবং FDA সতর্ক করেছে যে সরাসরি কাস্টমারের কাছে বিক্রি হওয়া Direct-to-Consumer টেস্টগুলো BRCA-এর ১,০০০টির বেশি মিউটেশনের মধ্যে মাত্র কয়েকটি নির্দিষ্ট মিউটেশন পরীক্ষা করে।

তাই ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনোই বাণিজ্যিক অ্যাট-হোম টেস্টের ওপর নির্ভর না করে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নির্ভরযোগ্য ল্যাব টেস্ট ও কাউন্সেলিং নেওয়া উচিত।

তথ্যসূত্র ও কৃতজ্ঞতা স্বীকার (References)

মৌলিক গবেষণা উৎস: Breast Cancer Research Foundation (BCRF)

বাংলা অনুবাদ ও সম্পাদনা: Team MOURI

সেলফ-চেক শুরু করুন

মেডিকেল পর্যালোচনা ও নির্ভরযোগ্যতা

AwareHer-এর প্রতিটি স্বাস্থ্য নির্দেশিকা অভিজ্ঞ সার্জিক্যাল অনকোলজিস্ট এবং চিকিৎসকদের দ্বারা নিবিড়ভাবে পর্যালোচিত। আমাদের প্রকাশিত কোনো তথ্যই অনুমানভিত্তিক নয়; প্রতিটি পরামর্শ আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য প্রোটোকল মেনে প্রণীত।

সম্পাদনার সর্বোচ্চ মান ও স্বচ্ছতা

আমাদের সম্পাদকীয় টিম জটিল চিকিৎসাবিজ্ঞানীয় পরিভাষাগুলোকে সহজ বাংলায় উপস্থাপন করে যাতে প্রতিটি নারী কোনো ধরনের দ্বিধা বা ভয় ছাড়াই নিজের শরীরের পরিবর্তন বুঝতে এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

ব্রেস্ট ক্যান্সার পরিভাষা ও গাইড

ম্যামোগ্রাম, বায়োপসি, কার্সিনোমা, ER/PR, HER2 সহ প্যাথলজি রিপোর্টের সকল কঠিন শব্দের সহজ বাংলা ব্যাখ্যা।

পরিভাষা দেখুন

সাম্প্রতিক আপডেট

ব্রেস্ট ক্যান্সার নিউজ ও গবেষণা

সব খবর দেখুন

সচেতনতাই আপনার সুস্থতার চাবিকাঠি

ব্রেস্ট স্বাস্থ্যের যেকোনো নতুন তথ্য, গবেষণা ও বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আমাদের কমিউনিটিতে যুক্ত হোন।

AwareHer — নিজের শরীরকে চিনুন। কথা বলতে শিখুন।